অঞ্চল খালি করার নির্দেশের পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকার বাসিন্দাদের স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর সন্ত্রাসী তৎপরতার কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে ইসরায়েলি বাহিনী। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সম্ভাব্য হামলা এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরে যেতে একটি নির্দিষ্ট অঞ্চল খালি করার নির্দেশ দেওয়া হয়।

হামলা চালানোর কিছু সময় পরই হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টেলিভিশন নিশ্চিত করে, দেইর আল-জাহরানিতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিমান হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights