অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় মঙ্গলবার সকালে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হলেন- উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার বজবাসী বণিকের ছেলে আশুতোষ বনিক (৭০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশুতোষ বনিক মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাজার করতে যাওয়ার সময় বোর্ডঘর এলাকায় একটি অটো রিকশা পিছন থেকে ধাক্কা দিলে আশুতোষ বণিক রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আবেদনে প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights