অদৃশ্য শক্তির কারচুপি ছিল

নিজস্ব প্রতিবেদক

ভোটে হেরে অদৃশ্য শক্তির কারচুপিকে দুষলেন আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ। মাদারীপুর-৩ আসনে তিনি হেরে যান স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। গোলাপ গণমাধ্যমকে বলেন, এক অদৃশ্য শক্তি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। সূক্ষ কারচুপি করে নৌকাকে হারানো হয়েছে। নৌকার পক্ষে ভোট দেওয়ায় বাড়িঘর ভাংচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে। তিনি বলেন, অনেক কেন্দ্রে নৌকার এজেন্টকে বের করে দেওয়া হয়। পরে ভেতরে বসে নিজেদের মতো ভোট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights