অধিনায়কত্ব না পাওয়ার বিষয়ে মুখ খুললেন লিটন

অনলাইন ডেস্ক

সাকিব আল হাসান অধ্যায় শেষ করে নতুন করে টাইগারদের নেতৃত্ব পাওয়ার দৌড়ে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন। শেষ পর্যন্ত সেই দৌড়ে সবাইকে ছাপিয়ে তিন ফরম্যাটের অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে অনেকেই জাতীয় দলের ভবিষ্যৎ নেতা হিসেবে লিটন দাসকে দেখেছিলেন। সে হিসেবে বিসিবির নতুন সিদ্ধান্ত নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

বর্তমানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। মঙ্গলবার বিপিএলে কুমিল্লার ম্যাচ শেষে লিটনের কাছে নেতৃত্ব না পাওয়ায় অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা (নেতৃত্ব না পাওয়া নিয়ে) আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। দেখেন ভাইয়া এটা অতীত হয়ে গেছে এখন। এখন বিপিএলে আছি বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।’

নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়েছিল কি না সেটিও জানতে চাওয়া হয় লিটনের কাছে। জবাবে তিনি বলেন, ‘নাহ, কোনো কথা হয়নি।’
এর আগে সোমবার বোর্ড সভা শেষে এ বছরের মতো শান্তকে অধিনায়ক করার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights