অনলাইন ভার্সন হত্যা মামলায় ৩৩ বছর পর আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার এক হত্যা মামলায় ৩৩ বছর আগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাসিরুল ইসলাম (৫২)-কে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাসিরুল ইসলাম ফটিকছড়ির ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকার আহমদ হোসেন টুনুর ছেলে।

র‍্যাব-৭ জানায়, ১৯৯২ সালের একটি হত্যা মামলায় আদালত নাসিরুল ইসলাম ওরফে শওকতের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার আগে থেকেই আত্মগোপনে চলে যান শওকত। দীর্ঘ তিন দশক ধরে ছদ্মনামে তিনি সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বসবাস করছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights