অনুশীলনে মাথায় আঘাত, হাসপাতালে শরিফুল

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাঁকে।

দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যাথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন এই পেসার। আগামীকাল যেহেতু ম্যাচ আছে, এজন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে।

চোটের ধরণ জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বললেন, ‘চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এজন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights