অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স আয়োজনে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত নারীকে অন্তঃসত্ত্বাকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ শেষে ২৩ জনকে সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. রতন খীসা।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights