অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) প্রফেসর মো. জামাল উদ্দিন ভূঞা। গতকাল বুধবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠানো পত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি উপাচার্য পদ থেকে অব্যাহতি চাচ্ছেন।

এর আগে বুধবার বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights