অবশেষে সাকিবের ঘূর্ণিতে ফিরলেন বেয়ারস্টো

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। এবার ফিফটি পেলেন শততম ওয়ানডে খেলতে নামা বেয়ারস্টো। ৫৪ বলেই ৫০ ছুঁয়েছেন তিনি। এরপরই টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের বলে বোল্ড ফিরে গেলেন। দলীয় ১১৫ রানে প্রথম উইকেট হারায় ইংলিশরা।

অন্যদিকে, টাইগারদের বিপক্ষে ৩৯ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে অপরাজিত আছেন ডেভিড মালান। তার সঙ্গে আছেন জো রুট।

এর আগে, টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। দু’জন শুরুতে দেখেশুনে খেলতে থাকলেও ধীরে ধীরে চওড়া করেছেন ব্যাট।
বাংলাদেশের একাদশ :
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ :
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights