অবশেষে ১৬৩ রানে থামলেন বিধ্বংসী ওয়ার্নার

অনলাইন ডেস্ক

অবশেষে থামল পাকিস্তানের বিপক্ষে অজি ঝড়েরর অন্যতম মহানায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাট। দলীয় ৩২৫ রানের মাথায় হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আর যাওয়ার আগে ১২৪ বলে ১৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামা এই ব্যাটার।

মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের ২৫৯ রানের জুটি ভেঙেছিলেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারে তিনি ফিরিয়েছিলেন ওপেনার মিশেল মার্শ ও তিনে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে। তার পর উসমান মিরের শিকার হয়ে ৭ রানে ফেরেন স্টিভেন স্মিথ।

তবে তিন সহযাত্রীকে হারালেও এক প্রান্ত আগলে ছিলেন ডেভিড ওয়ার্নার।
১০৮ বলে ১২১ রানে মার্শকে ফেরানোর পরের বলেই তিনে নামা গ্লেন ম্যাক্সওয়েলকেও ফেরান শাহিন। গোল্ডেন ডাক মেরেই সাজঘরে ফিরেছেন এই অজি মারকুটে ব্যাটার। ৩৩তম ওভারে বল করতে এসে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন শাহিন। ওভারের শেষ দুই বলে তিনি নিয়েছেন দুইটি উইকেট।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights