অবিলম্বে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপি এবং কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান।

মোশারফ হোসেন বলেন, বিগত স্বৈরাচার সরকার যেভাবে অন্যায় অত্যাচার করে আমাদের দেশনায়ক তারেক রহমানকে সাত-সমুদ্র তের নদী পার করে রেখেছে। এটা মানা যায় না। তাই বর্তমান সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাই।
গাবতলী পৌর বিএনপির কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কায়দুজোহা টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ কে এম মাহাবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালুসহ জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights