অবিশ্বাস্য লড়াইয়ে শেষ হাসি হেসে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়েতে শনিবার (২৬ জুলাই) ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ফাইনালে ৩ রানে জিতেছে কিউইরা। ১৮০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৭৭ রানে থামিয়ে দিয়েছে তারা।

এর ফলে অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলল নিউজিল্যান্ড। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডকে অবিশ্বাস্য এই জয় এনে দেন পেসার ম্যাট হেনরি।

ফাইনালের নায়ক নিশ্চিতভাবেই হেনরি। দল যখন হারের শঙ্কায়, তখন বল হাতে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি। শেষ ওভারের প্রথম ডেলিভারিতে ডট দিয়ে পরের বলে ব্রেভিসকে ড্রেসিংরুমে পাঠান তিনি। বাউন্ডারিতে দারুণ ক্যাচ নেন মাইকেল ব্রেসওয়েল।

তৃতীয় বলেও উইকেট পেতে পারতেন হেনরি। কিন্তু এবার কর্বিন বশের ক্যাচ নিতে পারেননি ব্রেসওয়েল। উল্টো ২ রান পায় দক্ষিণ আফ্রিকা। পরের বলে একটি সিঙ্গেল এলে শেষ দুই বলে তাদের লাগে ৪ রান। পঞ্চম বলে ড্যারিল মিচেলের অসাধারণ ক্যাচে ফিরে যান লিন্ডা। শেষ বলটি ব্যাটেই লাগাতে পারেননি সেনুরান মুথুসামি।

৩ ওভারে ১৯ রান ওই ২ উইকেটই নেন হেনরি। ম্যাচ সেরা তো বটেই, সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। চার ম্যাচে ১০ উইকেট নেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (সাইফার্ট ৩০, কনওয়ে ৪৭, রাভিন্দ্রা ৪৭, চ্যাপম্যান ৩, মিচেল ১৬*, ব্রেসওয়েল ১৫, স্যান্টনার ৩*; এনগিডি ৪-০-২৪-২, বার্গার ৪-০-৪১-১, মাফাকা ৪-০-৩৫-১, লিন্ডা ১-০-৯-০, মুথুসামি ৩-০-২৭-১, বশ ৪-০-৩৮-০)

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৭/৬ (প্রিটোরিয়াস ৫১, হেনড্রিকস ৩৭, ফন ডার ডাসেন ১৮, হারমান ১১, ব্রেভিস ৩১, লিন্ডা ১০, বশ ৩*, মুথুসামি ০*; হেনরি ৩-০-১৯-২, ডাফি ৪-০-৩৬-১, ফউকস ৩-০-৩৬-১, মিল্ন ৪-০-২৭-১, স্যান্টনার ৩-০-২৯-০, ব্রেসওয়েল ৩-০-২৯-১)

ফল: নিউজিল্যান্ড ৩ রানে জয়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights