অভিনেত্রীর ৭৭ কোটি টাকার বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কিন অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিনের সাত মিলিয়ন মার্কিন ডলারের (৭৭ কোটি টাকা) বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়েছে। যদিও সে সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের কাজে লন্ডনে রয়েছেন কারা। এর মধ্যে অভিনেত্রীর প্রিয় বাড়িটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। খবর বিবিসির।

শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেসে এই মারাত্মক ঘটনাটি ঘটে। মাঝরাতেই আগুন লাগে কারা ডেলেভিনের বাড়িতে। ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে এসে পৌঁছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী।

পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একের পর এক দমকল আসছে। একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কারা লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’
উল্লেখ্য, ২০১৯ সালে এই বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে। বিলাসবহুল এই বাংলোতে পুল, ট্রাম্পোলিনসহ আরো অনেক অভিজাত ব্যবস্থা রয়েছে। আট হাজার স্কয়ার ফিটের বাংলোটির পেছনের একটি ঘর থেকেই আগুন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবেশীরাই দমকল বাহিনীকে খবর দেয়। দুই ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights