অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন আজান আওয়াইস

অনলাইন ডেস্ক

মিরপুর টেস্টে অভিষেক ইনিংসটাকেই স্মরণীয় করে রাখলেন পাকিস্তানের তরুণ ওপেনার আজান আওয়াইস। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। রবিবার তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছান এই বাঁহাতি ব্যাটার।

দ্বিতীয় দিন ৮৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন আওয়াইস। সকালে বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেটের খোঁজে মরিয়া থাকলেও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সব চাপ সামলে নেন তিনি। ১৪ চারে ১৫৩ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান আওয়াইস।

শেষ পর্যন্ত তাসকিনের বোলে আউট হয়ে ব্যক্তিগত ১০৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এ প্রতিবেদনে লেখা পর্যন্ত ৫৮ ওভার খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেটে ২২৬।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, লমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights