অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলেন তামিম

অনলাইন প্রতিবেদক

মাঠের লড়াইয়ে না থাকলেও বাংলাদেশ ও নিউজিল্যান্ড মধ্যকার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের।

বুধবার ১২টা ৪০ মিনিটে ২য় সেশনে শুরু করেন ধারাভাষ্য। দুই স্লটে ধারাভাষ্য দিয়েছেন তামিম। প্রথম ভাগে ১২ টা ৪০ মিনিট থেকে ১ টা ১০ মিনিট ও দ্বিতীয় ভাগে ১ টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ধারাভাষ্য দেন তামিম।

আন্তর্জাতিক ক্রিকেটে এই ওপেনার ধারাভাষ্য রুম থেকে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। বুধবার ফেসবুক পেজে এক স্টেটাসে ধারাভাষ্যকার হিসেবে অভিষেকের দিনটি দারুণ উপভোগের বিষয়টিও প্রকাশ করেন তামিম ইকবাল।
স্টেটাসে তামিম লেখেন, ‘এই মাঠে তো অসংখ্যবারই এসেছি, তবে এবারের আসা অন্যরকম। অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলাম যেন নতুন করে। আগে খানিকটা ধারাভাষ্য দিয়েছি বিপিএলে। তবে আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে টেস্ট ম্যাচে ধারাভাষ্যের ব্যাপারটিই তো আলাদা। শুরুর দিনটি দারুণ উপভোগ করেছি। আমার সহ-ধারাভাষ্যকার যারা ছিলেন, প্রডিউসার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা আমার উপস্থিতিকে আনন্দময় করে তোলার জন্য। আশা করি, খুব দ্রুতই মাইক্রোফোন হাতে আবার দেখতে পাবেন আমাকে।’

এর আগে গত বছর বিপিএলে খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম।

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাঠের বাইরে রয়েছেন তামিম। ফিটনেস জটিলতায় খেলা হয়নি বিশ্বকাপ। বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights