অলিম্পিকের নারী ম্যারাথনে ইতিহাস গড়লেন সিফান হাসান

অনলাইন ডেস্ক

অলিম্পিকের নারী ম্যারাথনে ইতিহাস গড়েছেন ডাচ দৌড়বিদ সিফান হাসান। প্যারিস অলিম্পিকের মেয়েদের ম্যারাথনে স্বর্ণ পদক জয় করতে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন সিফান। ২০১২ লন্ডন অলিম্পিকে ইথিওপিয়ার টিকি জেলানার গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছেন তিনি। লন্ডন অলিম্পিকে ২ ঘণ্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড গড়েছিলেন জেলানা। খবর গার্ডিয়ান’র।

নেদারল্যান্ডসের ইতিহাসে অলিম্পিক ম্যারাথনে প্রথম স্বর্ণ জয়ের কৃতিত্ব এখন তার। ইথিওপিয়ার টাইজেস্ট আসিফার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বর্ণ পদক জয় করেন তিনি।

প্যারিস অলিম্পিকে এটা সিফানের তৃতীয় পদক এবং সবমিলিয়ে ষষ্ঠ। ম্যারাথনে অবিশ্বাস্য কীর্তি গড়ে উচ্ছ্বাসে ভাসছেন ইথিওপিয়ান বংশোদ্ভূত এই ডাচ অ্যাথলেট।
সিফানের চেয়ে মাত্র ৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দৌড় শেষ করায় রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইথিওপিয়ার আসিফাকে। ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার হেলেন ওবিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights