অস্ট্রেলিয়ার স্বপ্ন ভঙ্গ, ফাইনালে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

আজ সিডনির অলিম্পিক স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারায় ইংল্যান্ডের মেয়েরা।

আগামী রবিবার শিরোপার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ স্পেন। স্প্যানিশরাও সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় ফাইনালে।
ফিফা র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে ইংল্যান্ড। তিনবার ওরা খেলেছে বিশ্বকাপের সেমিফাইনালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights