অস্ত্র মামলায় দণ্ডিত সাহেদের জামিন স্থগিত থাকবে

অনলাইন ডেস্ক

অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের (আপিলের অনুমতি) নিষ্পত্তি করে মঙ্গলবার (২৮ মার্চ) এ আদেশ দেন বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চ।

আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

সোমবার (২৭ মার্চ) অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডিত মো. সাহেদের জামিন বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।
এর আগে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights