অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চমক আনছে গুগল

অনলাইন ডেস্ক

গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক বড় আপডেটের ঘোষণা দিয়েছে, যা অ্যান্ড্রয়েড ১৫-এ অন্তর্ভুক্ত করা হবে। এই আপডেটটি ব্যবহারকারীদের জন্য বিশেষ করে নিরাপত্তা এবং গোপনীয়তার দিক থেকে অনেক নতুন সুবিধা নিয়ে আসবে।

অ্যান্ড্রয়েড অথরিটির সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায়, অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন আপডেট করার পরিকল্পনা করেছে গুগল। যদিও সংস্থার পক্ষ থেকে তা প্রকাশের নির্দিষ্ট সময় জানানো হয়নি।

অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের পর যেসব সুবিধা পাবেন:
১. প্রাইভেট স্পেস : এটি একটি সুরক্ষিত স্থান যা ব্যাহারকারীদের সংবেদনশীল অ্যাপগুলোকে আলাদা রাখতে সহায়তা করবে এবং বাড়তি প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত রাখবে।

২. থেফট ডিটেকশন লক : ফোন চুরি হলে এই ফিচারটি এআই ব্যবহার করে সেটি শনাক্ত করে দ্রুত লক করে দেবে, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

৩. রিয়েল-টাইম ফ্রড প্রটেকশন : গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধের ব্যবস্থা করবে।

অ্যান্ড্রয়েড অথরিটির শেয়ার করা রিলিজ নোট থেকে আরও জানা যায়, এই আপডেটটি ব্যবহারকারীদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সর্বজনীন সংস্করণ ইনস্টল করবে।

এদিকে চলতি বছরে নতুন পিক্সেল সিরিজ লঞ্চ করেছে গুগল। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। যা গ্রাহকদের মনে বেশ হতাশা সৃষ্টি করেছে। কারণ গুগল সাধারণত পিক্সেল ডিভাইসের নিউ জেনারেশনের ক্ষেত্রে লেটেস্ট ওএস ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights