অ্যাবোটাবাদসহ তিন শহরে তালেবানের ড্রোন হামলা, অভিযোগ পাকিস্তানের
অনলাইন ডেস্ক
পাকিস্তানের তিন শহরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ হামলার জন্য সরাসরি আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছে ইসলামাবাদ।
শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট পরিসরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে পাকিস্তানি বাহিনী ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটেনি।
এদিকে, সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এছাড়াও সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের হামলায় অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।
অপরদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দু’টি ঘাঁটি দখল করেছে। মন্ত্রণালয়ের দাবি, এ সময় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা।
