আইআরজিসির গোপন ইউনিটের নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোপন ইউনিটের এক নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি এই দাবি করেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী আইআরজিসির গোপন ইউনিটের নেতা আসগার বাকেরিকে হত্যা করেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে আইআরজিসির গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমিকে হত্যার কথা জানায় ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হত্যার দায় স্বীকার করে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights