আইএফআইসি ব্যাংকের ১৭২তম শাখা উদ্বোধন

শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইলে আইএফআইসি ব্যাংকের ১৭২তম শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাস টার্মিনালস্থ শেখ
প্লাজায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো: রায়হান রেজা রাব্বির
সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,
আইএফআইসি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও
হেড অব বিজিনেস অফিসার গীতাংক দেবদ্বীপ দত্ত,বিশিষ্ট সমাজ
সেবক গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা বাস-মিনিবাস মালিক
সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন,সাধারন সম্পাদক ও প্যানেল
মেয়র কাজী জহিরুল হক,রুপগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি মো:
রজিবুল বিশ্বাস, আইএফআইসি ব্যাংক লিমিটেডের যশোর শাখা
ব্যবস্থাপক মো: ইফতেখার আহমেদ,সোনালী ব্যাংকের ব্যবস্থাপক
এ,আর,এম রাকিবুল হাসান,পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো: মুনসুর
আলী প্রমুখ।
বক্তারা বলেন,১৯৭৬ সালে আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়।১৯৮৩
সালে ব্যাংকটি পূর্ণাঙ্গ বানিজ্যিক ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ
করার পর গ্রাহকদের সুবিধা বিবেচনা করে দেশ-বিদেশে সফলভাবে
ব্যাংকিং সেবা দিয়ে আসছে।বর্তমানে এ ব্যাংকের ১২৫৩টি শাখা-
উপশাখা রয়েছে।এ ব্যাংকের গ্রাহক হতে ব্যবসায়ীসহ সকলের প্রতি
আহবান জানান ব্যাংকটির কর্মকর্তারা #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights