আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

আইজিপি মো. ময়নুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের একটি প্রতিনিধি দল।

বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মুঙ্গোভেন।
প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা এবং আলেকজান্ডার জেমস আমির এই জুঙদি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আইজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights