আইপিএলে এবারও শেষ নয়, ইঙ্গিত ধোনির

অনলাইন ডেস্ক
মাহেন্দ্র সিং ধোনি বয়সকে টেক্কা দিয়েই যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে চলেছেন। অনেকেই আইপিএলের চলতি আসরে ধোনির শেষ দেখেছিলেন। মনে করেছিলেন এবার তিনি ক্রিকেট থেকে স্থায়ীভাবে সরে দাঁড়াবে। তবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক অনেকটা ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন আপাতত তিনি খেলা ছাড়ছেন না।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচের আগে ধারাভাষ্যকার ড্যানি মরিসনও সেই ভাবনা থেকেই হয়তো করেছিলেন একটা প্রশ্ন।

বুধবার ম্যাচ লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ শুরুর আগে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনিকে মরিসন জিজ্ঞেস করেন, ‘দারুণ এই সফর, আপনার শেষ, কীভাবে উপভোগ করছেন?’ ধোনির জবাব, ‘আপনি ঠিক করছেন এটা আমার শেষ, আমি করিনি।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের বিশ্বকাপই জিতেছেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। বয়স তার ৪১ পেরিয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। জাতীয় দল থেকে অবসরে যাওয়া এই কিপার ব্যাটার খেলেন কেবল আইপিএলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights