আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট’

অনলাইন ডেস্ক

রাজধানীর ৩০০ ফিটে সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট’।

ঐতিহ্যবাহী মুঘল শাহি রান্না ও কাওয়ালির সুরে সাজানো এই সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যাবে মুঘল আমলের গৌরবে।

এই আয়োজনটি অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার। সময় সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত।

শুক্রবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়ে মে মাসের ২, ৩, ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪ তারিখ পর্যন্ত চলবে এই আয়োজন।

প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় থাকবে সরাসরি কাওয়ালি সংগীত। পাশাপাশি থাকবে মুঘল রেসিপিতে তৈরি খাবার, থিমেটিক ডেকোরেশন ও মনোরম পরিবেশে এক স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights