আইসিসিবিতে গ্র্যান্ড সুফি নাইট

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড সুফি নাইট। গতকাল সন্ধ্যায় শুরু হওয়া এই বিশেষ সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করেছে।

গ্র্যান্ড সুফি নাইটে অতিথিরা উপভোগ করেছেন ঐতিহ্যবাহী মোগল শাহি রান্না ও সুফি গানের সুরেলা আবেশ। ঐতিহ্য, সংগীত আর রাজকীয় আতিথেয়তার অনন্য সমন্বয় অতিথিদের ফিরিয়ে নিয়ে যায় বাংলার মোগল যুগের গৌরবে।

বিশেষ আয়োজনে প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় সরাসরি সুফি সংগীত, মোগল শাহি রেসিপিতে তৈরি ঐতিহ্যবাহী খাবার, বাংলার মোগল ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত থিমেটিক ডেকোরেশন এবং শান্ত, সবুজ ও নিরিবিলি পরিবেশে শহরের কোলাহল থেকে দূরে এক স্বপ্নিল সন্ধ্যা। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সর্বদা মোগল ঐতিহ্যকে ধারণ করে, আর মোগল সংস্কৃতিতে সংগীত ছিল একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ধারাবাহিকতায় হেরিটেজ রেস্টুরেন্ট নিয়মিতভাবে আয়োজন করে নানান সংগীত সন্ধ্যা। তারই অংশ হিসেবে গতকাল আয়োজন করা হয় সুফি গানের আসর। গ্র্যান্ড সুফি নাইট অনুষ্ঠিত হচ্ছে দুই দিনে-গতকাল প্রথম গ্র্যান্ড সুফি নাইট অনুষ্ঠিত হয় এবং আগামী ৩ অক্টোবর শুক্রবার দ্বিতীয় গ্র্যান্ড সুফি নাইট অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে সুফি গানের মায়াবী পরিবেশনা ও রাজকীয় ভোজের আয়োজন। এই মনোমুগ্ধকর আয়োজন উপভোগের জন্য টেবিল রিজারভেশনে কল করুন : +৮৮০ ১৯৯১-১৯৭৭১৯। বিস্তারিত জানতে চোখ রাখুন ICCB Heritage Restaurant-এর অফিসিয়াল ফেসবুক পেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights