আওয়ামী লীগ নিষিদ্ধে পঞ্চগড়ে জামায়াতের শোকরানা মিছিল

পঞ্চগড় প্রতিনিধি

রাজনীতিতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় পঞ্চগড়ে শোকরানা ও আনন্দ মিছিল করা হয়েছে। রবিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের মিঠাপুকুর এলাকার পঞ্চগড় ডায়াবেটিকস সমিতির সামনে থেকে এই শোকরানা ও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়
শোকরানা ও আনন্দ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ দুই হাজারেরও অধিক ছাত্রজনতাকে হত্যা করেছে, পিলখানা হত্যা ঘটিয়েছে, ৫ই মে হেফাজতের হাজার হাজার নেতাকর্মীকে পাখির মত হত্যা করেছে। অবিলম্বে তাদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, দ্রুত মৌলিক সংস্কার শেষে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আর যেন কেউ বাংলাদেশে ফ্যাসিবাদ ও চাঁদাবাজের রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights