আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবিতে নিউইয়র্কে সমাবেশ

যুুক্তরাষ্ট্র প্রতিনিধি

‘জঙ্গি সংগঠন এবং মানবতা ও গণতন্ত্রের দুশমন হিসেবে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ এবং ফ্যাসিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবিতে ১২ মে সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে ‘বাংলা ব্লগ’র উদ্যোগে এক আনন্দ-সমাবেশ হয়েছে।

জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলা ব্লগ’র অন্যতম সংগঠক ও বিএনপি নেতা জসিম উদ্দিন ভুঁইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। এ সময় অন্তর্বর্তী সরকারের গৃহিত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানের পাশাপাশি প্রবাসীদের প্রতি আহবান জানানো হয় আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতার তথ্য আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করার জন্য।

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর নিউইয়র্কের এই সমাবেশ থেকে আনন্দ মিছিল এবং প্রবাসীদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights