আওয়ামী লীগের আমলে দেশের মানুষ সবকিছু থেকে বঞ্চিত হয়েছে : মান্না

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণ দেশে কোনো নির্বাচিত সরকার পায়নি। রাতের ভোট দিনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সব মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা এককভাবে কাজ করেছে। যে কারণে দেশের ১৮ কোটি জনগণ সবকিছু থেকে বঞ্চিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ছাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাজ হক রানু, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজিব।

আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ঢাকা মহানগরের নেতা অ্যাডভোকেট জাকির হোসেন, বাবুল হাওলাদার, নাগরিক ঐক্যের নেতা ডা. মোহাম্মাদ সামসুল আলম মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আবু রায়হান, নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা সাইদুর রহমান সাগর, বগুড়া শহর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব পপি বেগম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, ধুনটের সাধারণ সম্পাদক মুকুল হাসান বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights