আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদরে মধ্যে রক্তাক্ত জখমী ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, মো. আজিজ শেখ, ওয়ার্ড মেম্বার মো. মিলন শেখ, মো. খায়রুল শেখ, রুম্মান তালুকদার, ডালিম শেখ ও আশ্রাব আলী শেখকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গাবতলা গ্রামে আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান লাল, সভাপতি প্রার্থী ওয়ার্ড মেম্বার জাকির তালুকদার, শাওন শেখ, নাজমুল হাসান, আরিফ শেখ, আউয়াল তালুকদার আহত হয়েছেন। এ সময় সভাস্থলে থাকা চেয়ার টেবিল ও ওয়ার্ড মেম্বার স্বেচ্ছাসেবক লীগের পৌর আহ্বায়ক জাকির তালুকদারের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা বলেন, তার স্বাগত বক্তৃতা শেষ হবার আগেই জাকির তালুকদারের নেতৃত্বে একটি বাহিনী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights