আওয়ামী লীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি করেরগাঁও সড়ক ও কদমপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights