আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে দিনব্যাপী গণসংযোগ এস এম মান্নান কচির

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে দিনব্যাপী বিরামহীন গণসংযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিনের পক্ষে গণসংযোগ করেন তিনি।

এরপর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত আরেক প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লার পক্ষে সংসদীয় এলাকায় গণসংযোগ করেন এস এম মান্নান কচি। এরপর সন্ধ্যা পর্যন্ত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদারের সঙ্গে ভোট চাওয়া শুরু করেন।
দিনব্যাপী তার সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলন, জাহাঙ্গীর হোসেন ও গোলাম রব্বানী লিখন। এসময় ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights