আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।’

আজ শুক্রবার বাদ জুমা মিরপুর ১১ নম্বর বানিয়াবাঁধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। তার এ স্বৈরাচারী শাসন দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ধ্বংস করেছে, রাষ্ট্রের প্রত্যকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগ থেকে শুরু করে দেশের প্রশাসনিক ব্যবস্থায় তারা দলীয় ও রাজনীতিকরণ করেছে, শেয়ার বাজার লুটপাট, ব্যাংক ডাকাতি, রাষ্ট্রের সম্পদ লুটপাট, ভোট জালিয়াতিও তারা করেছে।’

তিনি বলেন, ‘পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশের প্রত্যকটি প্রতিষ্ঠানকে নতুনভাবে ঢেলে সাজাতে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেএর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।’

আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছরে আওয়ামী লীগ কখনও জনগণের কাছে যায়নি; কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা সার্বক্ষণিক দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল। তারা শুধু বাংলাদেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলীম মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম গাজী, শহিদুল ইসলাম চানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মিরপুর ১১ নম্বর বানিয়াবাঁধে হযরত আবুবকর সিদ্দিক (রা.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মৃত ব্যক্তিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত লাশের হিমঘর ও গোসল খানার স্থান উদ্বোধন করেন আমিনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights