আকবরের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে আকবর আলীকে।

ঘোষিত দলে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি উঠতি তারকারাও জায়গা পেয়েছেন। জাতীয় দলের পরিচিত ক্রিকেটাররা হলেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, আবু হায়দার রনি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। নতুন মুখ হিসেবে দলে আছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার এবং মেহেরব হাসান অহিন।

বাংলাদেশ দল এই এশিয়া কাপ রাইজিং স্টারস-এ মুখোমুখি হবে হংকং, আফগানিস্তান এ দল এবং শ্রীলঙ্কা এ দলের সঙ্গে। দল তিনটি ম্যাচ খেলবে ১৫, ১৭ ও ১৯ নভেম্বর।

বাংলাদেশ দল (১৫ সদস্য): জিসান আলম, মোহাম্মদ হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights