আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১.৭২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর দেশের বিদেশি মুদ্রার নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বর্তমানে দেশের নিট রিজার্ভ ৩ হাজার ১৭২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিন শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ (এলটিএফএফ সমন্বয় ছাড়া) দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার।

একই সময়ে বিপিএম৬ অনুযায়ী বা নিট ৩ হাজার ১৭২ দশমিক ২৩ লাখ ১০ হাজার ডলার। আর খরচ করার মতো প্রকৃত রিজার্ভ বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) দাঁড়িয়েছে ২ হাজার ৭৯২কোটি ৯৩ লাখ ৬০ হাজার ডলার।

সাধারণত দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করতে হয়। সদস্য দেশগুলোর আমদানি বিলের দায় কেন্দ্রীয় ব্যাংক মাস শেষে সমন্বয় করে। এবারের দায় পরিশোধের পর রিজার্ভের এই স্থিতিকে সন্তোষজনক মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক থাকায় আকুর দায় পরিশোধের পরও রিজার্ভের শক্তিশালী অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights