আখাউড়ায় শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রকিব মিয়া (১৯) নামে এক যুবককে ফেতার করেছে পুলিশ। সোমবার (০৫ মে) বিকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধরখার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে শারীরিক প্রতিবন্ধী আশা মনি (১৬) একা ঘরে থাকা অবস্থায় প্রতিবেশী রকিব মিয়া ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওইদিন সকাল ৮টায় আশার মা রেলী বেগম (৩৬) ও স্বামী সুজন খান জরুরি কাজে ঢাকা গেলে রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফিরে তারা ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করেন। সেখানে তারা রকিব মিয়াকে আশার সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে আশার কাছ থেকে জানতে পেরে পরিবারটি আখাউড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে পুলিশ রকিব মিয়াকে ধরখার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রকিব মিয়া তার অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃত রকিব মিয়া (১৯) মানিক ভান্ডারী ও রিনা বেগমের ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত রকিব মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights