আগামী বছরের জানুয়ারি থেকে জবি শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির আওতায়

‎
‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি থেকে প্রথমবারের মতো বিশেষ বৃত্তি পেতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
‎
‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহ্বান করা হবে। একই মাসেই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর জানুয়ারি ২০২৬ সালের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির প্রথম কিস্তি পৌঁছে দেওয়া হবে। তবে বৃত্তির কার্যকারিতা জুলাই ২০২৫ থেকে ধরা হবে এবং সেই সময় থেকে প্রাপ্য অর্থ (এরিয়ারসহ) শিক্ষার্থীদের প্রদান করা হবে।
‎
‎এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই এর দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‎
‎বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
‎
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights