আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন।

এই সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিং দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

ক্রেমলিন বলেছে, দুই দেশের সর্বোচ্চ নেতা একটি ‘বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত রাশিয়ায় থাকবেন। এই সফর দুই দেশের বেশ কয়েকটি ‘গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি’ স্বাক্ষরিত হবে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বৈঠকের উদ্দেশ্য দ্বিপাক্ষিক আস্থা আরও গভীর করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights