আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights