আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, বিশ্বে দ্বিতীয়

আজ রবিবার ‘খুবই অস্বাস্থ্যকর’ রাজধানী ঢাকার বাতাস। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯১ স্কোর নিয়ে সকাল ৮টা ৫২ মিনিটে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সে সময় বায়ুদূষণের শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মানের স্কোর ছিল ৩৯৯। অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে ছিল।

সূচকে তৃতীয় অবস্থানে ছিল ভারতে নয়াদিল্লি, শহরটির স্কোর ছিল ২৪৬। অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। এছাড়া বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ছিল মিশরের কায়রো, যার স্কোর ছিল ১৯৩ ও একই স্কোরে ভারতের কলকাতা পঞ্চম অবস্থানে ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights