আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

অনলাইন ডেস্ক

আজ শনিবারও অস্বাস্থ্যকর রাজধানী ঢাকার বাতাস। শনিবার সকাল ৯টা ৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার সকালে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তখন শহরটির স্কোর ছিল ৫৭৭ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ২৯৫ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানে ছিল ভারতের আরেক শহর দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ছিল ২৫১ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর ভারতের আরেক শহর মুম্বাই ছিল চতুর্থ নম্বরে। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। পঞ্চম অবস্থানে ছিল রাজধানী ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১৭৭ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর ছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights