‘আজীবন সম্মাননা’ পেলেন ডিসি আব্দুল জলিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজীবন সদস্য সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশন কার্যালয়ের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল।

এসময় রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলকে রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ‘আজীবন সদস্য সম্মাননা’য় ভূষিত করা হয়। তার হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এম ফজলুর রহমান।

অনুষ্ঠানে রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ হাফিজ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট গোলাম রাব্বানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights