আট মাস পর পাওয়া গেল মহাকাশে হারিয়ে যাওয়া টমেটো, হয়েছে যে অবস্থা!

অনলাইন ডেস্ক

আট মাস আগে মহাকাশে হারিয়ে যাওয়া দু’টি টমেটো হঠাৎ করেই খুঁজে পেয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা।

মহাকাশে ঘুরতে ঘুরতে আবার ওই দুই টমেটো বিজ্ঞানীদের নজরে এসেছে। সেগুলি নষ্ট হয়নি। কেমন আছে, তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে নাসার তরফে। তাতে দেখা গিয়েছে, টমেটো দু’টি সামান্য চ্যাপ্টা হয়ে গেছে। গোল অবস্থায় আর নেই। এ ছাড়া, টমেটোর ভিতরের রসও প্রায় সবটাই শুকিয়ে গিয়েছে।

তবে আট মাস থাকার পরেও কোনও ভাবে নষ্ট হয়নি টমেটো দুইটি। তার মধ্যে কোনও ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের জন্ম হয়নি। ফলে পচনও ধরেনি।
নাসা জানিয়েছে, ফ্র্যাঙ্ক রুবিয়ো নামের এক মহাকাশচারী মহাকাশে টমেটো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তিনি মাটি ছাড়াই মহাকাশে উদ্ভিদের জন্ম এবং বেড়ে ওঠার বিষয়টি নিয়ে কাজ করছিলেন। সেখানেই ফলিয়েছিলেন অনেক টমেটো। তার মধ্যে থেকে দু’টি হারিয়ে গিয়েছিল।

নাসা মজার ছলে জানিয়েছে, টমেটো দু’টি হারিয়ে যাওয়ায় মনে করা হয়েছিল, সংশ্লিষ্ট মহাকাশচারী হয়তো সেগুলি খেয়ে নিয়েছেন। কিন্তু টমেটোগুলি খুঁজে পাওয়ায় সেই ধারণা ভুল বলে প্রমাণিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights