আড়াইহাজারে নৌকার প্রার্থী সুন্দর আলীর জয়
নারায়ণগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
প্রাপ্ত ফলাফলে মো. সুন্দর আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৯৯২টি, স্বতন্ত্র প্রার্থী মেহের আলী নারিকেল গাছ প্রতীকে ১ হাজার ৩৩৯টি ভোট পেয়েছেন। মামুন অর রশিদ মোবাইল প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ১০৭টি ও হাবিবুর রহমান জগ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৮৯০টি।
এছাড়া ৩ সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫।
