আদালত থেকে পালাল ডাকাতি মামলার আসামি

আদালত প্রতিবেদক
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে আরিফুর ইসলাম আরিফ (২৮) নামে হাতিরঝিল থানার ডাকাতি মামলার এক আসামি পালিয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের।

তিনি বলেন, একদিনের রিমান্ড শেষে আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একপর্যায়ে তিনি আদালত থেকে পালিয়ে যান।
এ সময় দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights