আনচেলত্তির আশা ছাড়ছে না ব্রাজিল!

অনলাইন ডেস্ক

ব্রাজিলের কোচ নিয়োগ-নাটক এখনই শেষ হচ্ছে না। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের পছন্দের কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে আনতে আরও কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানায়, আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের মধ্যে তার বিদায় প্রক্রিয়া নিয়ে এখনও জটিলতা কাটেনি। ক্লাবটির লা লিগার শিরোপা লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছে পুরো পরিস্থিতি।

বর্তমানে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে, হাতে রয়েছে পাঁচটি ম্যাচ। আগামী ১১ মে মর্যাদাপূর্ণ ‘এল ক্লাসিকো’য় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই ম্যাচটি শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে সিবিএফ চায়, আগামী ২৬ মে’র মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে। কারণ ওই দিনই জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা করা হবে।

আনচেলত্তি ও রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মধ্যে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় আনচেলত্তির ক্লাব ছাড়ার সময় ও শর্তাবলী চূড়ান্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights