আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির ভলিবল মাঠে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মো. জহির উদ্দিন।
প্রথম দিনের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী দল ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনী দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights