আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম, রূপা ছুঁয়েছে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে- এমন প্রত্যাশা জোরালো হওয়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠেছে। একই সঙ্গে রূপার দাম ছুঁয়েছে নতুন রেকর্ড।

শুক্রবার রাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম ১.৩% বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৪,২১০.৯৪ ডলারে, যা ১৩ নভেম্বরের পর সর্বোচ্চ। পুরো সপ্তাহে ধাতুটি ৩.৬% বৃদ্ধি এবং মাসজুড়ে ৫.২% বেড়ে টানা চতুর্থ মাসের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১.৩% বেড়ে প্রতি আউন্সে ৪,২৫৪.৯ ডলারে স্থির হয়েছে।

এদিকে রুপা আউন্সপ্রতি ৫৬.৭৮ ডলারে পৌঁছে নতুন রেকর্ড ছুঁয়েছে। দিনে দাম বেড়েছে ৬.১% এবং পুরো মাসে ১৬.৬% বৃদ্ধি পেয়েছে।

ডলার দুর্বল হওয়া ও সম্ভাব্য সুদ কমানোর জল্পনায় মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক আবারও বেড়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights