আন্দোলনে নিহত রঙমিস্ত্রীর লাশ ৮৪ দিন পর কবর থেকে উত্তোলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলেন নিহত রঙমিস্ত্রী সজল মোল্লার মরদেহ দাফনের ৮৪ দিন পর সোমবার (২৮ অক্টোবর) কবর থেকে উত্তোলন করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে সজলের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট শহরের সুপার মার্কেট চত্বরের কাছে পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর ঘটনা উল্লেখ করে ২০ সেপ্টেম্বর নিহতের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ৪৫১ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেয়। সজল মোল্লা শহরের উত্তর ইসলামপুরের আলী আকবর মোল্লার পুত্র। সজল হত্যা মামলার প্রধান আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জানান, ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছিল। তাই তার প্রাণহানির মামলার ন্যায় বিচারের স্বার্থে আদালত ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights