‘আপস করলে খালেদা জিয়া রানির মতো থাকতেন’

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও সাবেক ট্রাস্টি কামাখ্যা চন্দ্র দাস বলেছেন, মঈন ইউ আহমেদের এক এগারো ও হাসিনার ১৬ বছরে যদি খালেদা জিয়া আপস করতেন, তাহলে তিনি রানির মতো থাকতে পারতেন।

আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মাইজদী বাজার মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক পূর্ণ বরণ চাষী, শহর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দাস, জেলা হিন্দু ছাত্র ফোরাম সভাপতি অভিজিৎ সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিজয় কুমার সোম, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুশান্ত দেবনাথ রিমন ও নারায়ণ মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় কামাখ্যা চন্দ্র দাস বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights